হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে দিনভর দেখা মিলেনি সূর্যের, শীতে বিপর্যস্ত জনজীবন

এস এম ইউসুফ আলী, ফেনী

ছবি: আমার দেশ।

ফেনীতে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দিনভর সূর্যের দেখা মেলেনি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও কুয়াশায় ঢাকা। গত ৩দিন ধরে শীত জেঁকে বসতে শুরু করেছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলাজুড়ে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ফেনীতে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ছিলো ১৩.৩ ডিগ্রি ও শুক্রবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত হয়। বিশেষ করে ভোরে বের হওয়া শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজন বেশি দুর্ভোগে পড়েছেন। শীত থেকে বাঁচতে অনেককে গরম পোশাক ও শাল-চাদর জড়িয়ে চলাচল করেন।

অপরদিকে, শীতের কারণে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম।

তিনি বলেন, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শিশু ও বয়স্কদের শ্বাসতন্ত্রে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তাই জরুরি প্রয়োজন ছাড়া আগামী কিছুদিন ঘরের বাইরে না যেতে পরামর্শ দেন সিভিল সার্জন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’