হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে জিহাদ ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদের বয়স পাঁচ ও রায়হানের সাড়ে তিন বছর।

নিহত জিহাদ ব্রাহ্মণপাড়া উপজেলা রামচন্দ্রপুর গ্রামের জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে। রায়হান নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে মামা-ভাগনে।

জিহাদের চাচা ইউসুফ মিয়া জানান, সকালে জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর তাদের উঠানে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় জমা বৃষ্টির পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য