হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে কিশোরকে নির্যাতন যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের বিন্দিয়ারচর গ্রামে।

নির্যাতনের শিকার হওয়া কিশোরের নাম আবু সাঈদ (১৫)। সে বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত নাজির ইসলামের ছেলে।

বুধবার সারাদিন আটকে রেখে নির্যাতন করেন বিন্দিয়ারচর গ্রামের মৃত সুলতান মৃধার ছেলে মো. মনির হোসেন। মনির হোসেন ময়নামতি ইউনিয়ন যুবলীগের নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি ইউনিয়ন যুবলীগের নেতা মনির হোসেন তার দলবল নিয়ে চুরির অপবাদ দিয়ে কিশোর আবু সাঈদকে সারাদিন নির্যাতন করেন। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মনির হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের কর্মী। গত ১৬ বছর ধরে এরা ময়নামতি ইউনিয়নের সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন করেছে। এখনো অত্যাচার-নির্যাতন করছে।

নির্যাতনের শিকার আবু সাঈদের মা মোসাম্মৎ সেলিনা বলেন, “তার ছেলেকে কাজের কথা বলে মনির হোসেন বাসায় নিয়ে যায়। আমার ছেলের কাজের টাকা চাওয়ায় তাকে চোর বলে আখ্যা দেয়। আমরা যখন আমার ছেলেকে উদ্ধার করতে যাই, তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়।”

তিনি আরও বলেন, “এ সময় মৃত সুলতান মৃধার ছেলে মো. মনির হোসেন ও তার দলবল নিয়ে আমার ছেলেকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ৯০ হাজার টাকা দাবি করে। আমি একজন স্বামীহারা মানুষ। আমার পক্ষে এই টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।”

কেন নির্যাতন করা হয়েছে এই বিষয়ে জানতে যুবলীগ নেতা মনির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক আমার দেশকে বলেন, “এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি।”

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭