হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরগির ফার্মে বৈদ্যুতিক সুইচ চাপতেই প্রাণ গেল মালিকের

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় নিজের মুরগির ফার্মে এসে বৈদ্যুতিক সুইচ চাপতেই মারা গেছেন মালিক। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি চৌধুরী (৩৫) উপজেলার করলডেঙ্গা আহলা দরবার শরীফ এলাকার নন্দীপাড়ার বাসিন্দা বুলবুল চৌধুরীর ছেলে।

পটিয়া হাসপাতাল সূত্র জানায়, মুরগির ফার্মের লাইটের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান রনি চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনির প্রতিবেশী পরিমল দে জানান, ছোট পরিসরে একটি মুরগির ফার্ম পরিচালনা করতেন রনি চৌধুরী। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ফার্মে যান তিনি। একপর্যায়ে আবহাওয়া অন্ধকার হয়ে আসায় লাইটের সুইচ দিতে গেলে বিদ্যুতের আঘাতে মাটিতে পড়ে যান। সুইচটি যে আগে থেকেই বিদ্যুতায়িত ছিল, তা তিনি জানতেন না।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

জেডএম

বোয়ালখালীতে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রামগঞ্জে সুপেয় পানির তীব্র সংকট, নলকূপেও উঠছে না পানি

চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা রিকশাচালক

কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি, ভেঙে পড়েছে মোবাইলফোনের টাওয়ার

টেকনাফে মিয়ানমার পাচারকালে ৯০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১৩

মতলব উত্তরে বিদ্যুৎ ছাড়া কেন্দ্রে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা

দেড় ঘণ্টার বৃষ্টিতে ভাসছে কুমিল্লা সিটি করপোরেশন

লবণের মাঠে কাজে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু