হোম > সারা দেশ > চট্টগ্রাম

র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় সন্ত্রাসী ইয়াছিনসহ ২০০ আসামি

জঙ্গল সলিমপুরে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যার চতুর্থ দিনে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭-এর একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম।

এর আগে গত সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে গ্রেপ্তারি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র‌্যাব-৭-এর উপপরিচালক আব্দুল মোতালেব। এ সময় আরো দুই র‌্যাব সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চতুর্থতম দিনে র‌্যাব মামলাটি করল।

সীতাকুণ্ড থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালে ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় র‌্যাব কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মামলায় প্রধান আসামি করা হয়েছে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মো. ইয়াছিনকে। এতে ইয়াছিন ছাড়াও আরো ২৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আর ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১০

৮ টার ক্যাম্পেইন সাড়ে ৯টায় শুরু করলেন কুমেক পরিচালক