হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী-লীগের ঝটিকা মিছিল

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

রোববার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার নন্দীরহাটের দক্ষিণে ধোপার দিঘীরপাড় এলাকায় মিছিলটি করেছে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী উক্ত মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার ধরে মিছিলটি করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এ ছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নেই।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লায় মাদক কারবারির পক্ষে বিএনপি নেতাদের তদবিরের অভিযোগ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল