হোম > সারা দেশ > ঢাকা

মেজর আখতার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ব্যাংক হিসাব জব্দের কারণে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলনসহ দৈনন্দিন জীবনযাপন নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন এই সাবেক সংসদ সদস্য।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।

ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁর ব্যাংকে যাওয়া হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন, হিসাব থেকে টাকা তোলা যাচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তাঁর হাতে একটি চিঠি ধরিয়ে দেন।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তাঁর, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

ব্যাংক হিসাব জব্দের ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে। আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?’

তিনি আরো বলেন, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান সাবেক এই সংসদ সদস্য।

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসা পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

পদ্মার ২ কেজির ইলিশ সাড়ে ১৪ হাজার বিক্রি

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুনে দগ্ধ ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই সমিতির মালিক