হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেছেন, জাতির জীবনে এমন কিছু সংকটময় মুহূর্ত আসে, যখন গোটা দেশ থমকে দাঁড়ায়—ঠিক তেমনই একটি ঐতিহাসিক দিন ৭ নভেম্বর। আজকের এই দিনে আমাদের সকলের প্রত্যাশা ও প্রচেষ্টা হোক একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত দেশ গঠন করা। কারণ দেশের স্বার্থের প্রশ্নে আমাদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কালাম ও ফারুক উদ্দিন ভূইয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

​

আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ দেশাত্মবোধক গানের মাধ্যমে।

ধামরাইয়ে মহাসড়কে দুই রাতে দুটি বাসে আগুন

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল ৬০০ কাব স্কাউট

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরাণীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক