হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে জেলা শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপোল স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

জানা যায়, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারাদেশে লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই মধ্যে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দলটির নেতাকর্মীরা। কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে গিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার প্রতিবাদে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদল নেতা হাকিম বেপারীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

হামলা-ভাঙচুরের পর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

একসঙ্গে তিন পুত্রসন্তানের জননী হলেন এক গৃহবধূ

লকডাউন ঘিরে গোপালগঞ্জে সতর্কতা, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

সাভারে পার্কিং করা তিন বাসে আগুন, আটক ৬

গজারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা: জনপ্রশাসন সচিব

এ দেশে শেখ হাসিনা ফিরে আসবেন না: শিমুল বিশ্বাস