হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

স্বর্ণ ব্যবসায়ী মো. শাহীন আলম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় মিথ্যা মামলায় নিজেকে ফাঁসানোর দাবি করেছেন এক ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলায় নিজেকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে দাবি করে এ সংবাদ সম্মেলন করেন স্বর্ণ ব্যবসায়ী মো. শাহীন আলম ।

বুলডোজার (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততাও অস্বীকার করে শাহীন আলম।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসা করে আসছি। সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একটি মহল আমার সুনাম নষ্ট করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এরআগে, গত মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুলডোজার নিয়ে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একজনকে কুপিয়ে আহত এবং ঘর থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।

আন্দোলনের নামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে শ্রমিকরা: জিএমপি কমিশনার

মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ধামরাইয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফতুল্লায় কনস্টেবল হত্যা, মূল আসামি ডেভিডসহ গ্রেপ্তার ৬