হোম > সারা দেশ > ঢাকা

৫ সহযোগীসহ আরসা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) প্রধান আতাউল্লাহসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিকুর রহমান। এরই মধ্যে তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহাম্মদ, সলিমুল্লাহ, আসমাউল হোসনা, হাসান ও মনিরুজ্জামান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হন এআরএসএ সদস্যরা। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়।

ওসি বলেন, মঙ্গলবার তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অবৈধ প্রবেশ আইনে মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহাদাত হোসেন। এ মামলায় দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু