হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে।

গৃহকর্তা আবদুল হেকিম জানান, রাত ৩টায় ১০-১২ জন মুখোশ পরা ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ২৪ হাজার টাকা, ১ ভরি ও ৪ আনা ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও একটি চার্জলাইট নিয়ে যায়। প্রায় ৩০ মিনিট ধরে ডাকাতি শেষে তারা চলে যায়। এর আগে ২৭ এপ্রিল ওই গ্রামের তিনটি বাড়িতে ডাকাতি হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ডাকাতির ঘটনা আমার জানা নেই।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’