হোম > সারা দেশ > ঢাকা

‘মঞ্চে ছাত্রলীগ-জামায়াত’-নিয়ে সারজিসকে প্রশ্ন, বাগবিতণ্ডা-হট্টগোল

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে এনসিপির সমন্বয় সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ওমর ফারুকের তুমুল বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় সভাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির ওই সভায় হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমর উপস্থিত হয়ে সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

এক পর্যায়ে তিনি উচ্চস্বরে বলেন, ‘এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেকহোল্ডার! উনি জামায়াতের লোক!’

জবাবে সারজিস আলম বলেন, ‘জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি এদিকে আসেন, আপনার কী সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না!’

ঘটনার পর সভাস্থলে হট্টগোল শুরু হয় এবং উপস্থিত নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

পরে ভিডিওচিত্রটি স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতির অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

মাদারীপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৬ জ‌নের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জে আকস্মিক সরকারি দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কাপাসিয়ায় আলোচিত গরু চোর চক্রের ৩ সদস্য আটক

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, স্ত্রীসহ ৪ সন্তানের আহাজারি

মানব পাচার মামলায় কুষ্টিয়া থেকে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরে আলমগীর হত্যা: ঘটনাস্থল প‌রিদর্শন করলেন ডিআইজি রেজাউল

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না