হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জ-২ আসন: শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস বিএনপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো.জালাল উদ্দিনের কাছে নারী শিক্ষার অগ্রগতি চাই, স্কুল ও কলেজে ক্যান্টিনের ব্যবস্থা, ছাত্রী-হোস্টেল নির্মাণ, পরিবহন ব্যবস্থা চালু, ইভটিজিংরোধে ব্যবস্থা, স্টেডিয়াম নির্মাণসহ একগুচ্ছ দাবি তুলে ধরেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জালাল উদ্দিন তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এবারের ভোটে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুনদের প্রথম ভোট ধানের শীষে হোক। তরুণেরা কেমন পাকুন্দিয়া চায় তা নিয়ে তাদের ধারণা পেতে ‘তরুণদের চোখে কিশোরগঞ্জ-২’ এর ক্যাম্পেইন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা সাড়া দিয়েছেন। বিলবোর্ডে তাদের দাবি-ধাওয়া তুলে ধরেছেন। আমি আশ্বস্ত করতে চাই, আমি যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার্থী এবং তরুনদের এসব ভাবনা গুরুত্ব সহকারে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল, সদস্য সচিব শাহীন আলম জনি, পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, যুগ্ম আহবায়ক মোবারক হোসেন সাগর, পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌফিক সরকার ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয় প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত