হোম > সারা দেশ > ঢাকা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জোবায়ের (২০) নামের এক যুবক গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের স্বজনেরা বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা তাদের কাছে ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।

পরে রাত সাড়ে ৮টায় যুবকের লাশ নিয়ে স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং পুলিশ অফিসার ও আসামিদের শাস্তি দাবি জানান। ঘুষ চাওয়ার অভিযোগে ইতিমধ্যে এসআই মাসুদ রানাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

নিহত ব্যক্তি পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার রিকশাচালক জাহাঙ্গীরের ছেলে এবং বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩ জুন ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা স্বজনদের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পুলিশের এই অসংবেদনশীল আচরণ এবং ঘটনার চার দিন পার হলেও অপরাধী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে ধরে রোববার রাত সাড়ে ৮টায় স্বজনেরা ও এলাকাবাসী লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরে থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা বিক্ষোভ থেকে সরে আসেন।

উল্লেখ্যা, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে তিন অজ্ঞাতনামা ছিনতাইকারী জোবায়েরের পথ রোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানান, ঘুষের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এসআই মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল