হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দোকানিকে অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নামিদামি রেস্টুরেন্টসহ ৪ দোকানিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে উপজেলা সদরে অবস্থিত আম্বর রেস্টুরেন্ট বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করছে। অভিযোগ তদন্ত করতে এসে আম্বর রেস্টুরেন্টের বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এসব অভিযোগে ম্যানেজার অনিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই সময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন বেকারির পণ্য জনসম্মুখে ফেলে দেওয়া হয়। পরে ঢাকা কাবাবের মালিক সাইফুলকে ২ হাজার টাকা, মনির ও জোবায়েরের ওষুধ ফার্মেসিকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল