হোম > সারা দেশ > ঢাকা

তিন গুদামে পুড়ে গেছে ১৮০০ মণ পাট, ১ কোটি টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় তিনটি গুদামে আগুন লেগে প্রায় ১৮০০ মণ পাট পুড়ে গেছে। এতে আনুমানিক ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে একটি পাটের গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক তিনটি গুদামে সংরক্ষিত ১৮০ মণ পাট পুড়ে যায়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার প্রায় ১ হাজার ৩০০ মণ, নির্মল সাহার ১৭৫ মণ এবং ইকরাম মিয়ার প্রায় ৩০০ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, ‘প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি যাই। কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আমি সর্বস্বান্ত হয়ে গেছি।’

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ইকরাম মিয়া জানান, আমার ঘরে ৩০০ মণ পাট ছিল, আমার সব শেষ।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে, মুকসুদপুর এবং কাশিয়ানীর মোট চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার আসল কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাটের গুদাম ঘরের পেছনের কাঠের গুড়ি থেকে হতে পারে। তদন্ত পূর্বক সঠিক কারণ যানা যাবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর