হোম > সারা দেশ > ঢাকা

নুরাল পাগলের দরবার শরীফের জেনারেটরসহ একজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লুট হওয়া জেনারেটরসহ মো. মিজানুর রহমান (২৪) নামে একজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ টিম।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নুরাল পাগলের দরবার শরীফে হামলা ও ভক্ত রাসেল হত্যার ঘটনায় নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলারই আসামি হিসেবে মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে জানা গেছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নুরাল পাগলের দরবার শরীফে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে লুট হওয়া জেনারেটরসহ গ্রেপ্তার করা হয়েছে।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন