হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ নিহত ৫

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে রেল লাইনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ৫ জন। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও এক জন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন।

তিনি জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

ওরা আমার ছেলেটাকে এভাবে মারতে পারল?

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

লিবিয়ায় নিখোঁজ রাজৈরের নয়ন, জীবিত না মৃত জানে না পরিবার

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১