হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় চালক ও সুপারভাইজার নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হিরোন্নকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল সোহাগ পরিবহনের একটি বাস। সেটি পেছন থেকে ধাক্কা দেয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এতে বাসটি গাছের সাথে ধাক্কা খায়। এতে আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ ১২জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মারা যান দুই জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হিরোন্নকান্দি এলাকায় একটি বাস পেছন থেকে আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোটালীপাড়ায় দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০

ফতুল্লায় ফেলে রাখা পশুর সহস্রাধিক চামড়া অপসারণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

আসিফ-হাসনাতরা চিটার-বাটপার: ফজলুর রহমান

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, অফিস ও বাড়িঘর ভাঙচুর

বিএনপি কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা

হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে ছাড়াতে থানা ঘেরাও

কুড়ালের কোপে বৃদ্ধ খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

৪৫০০ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২