হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি সাত্তার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ শীর্ষ মাদক বিক্রেতা সাত্তারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি ও আশপাশে তল্লাশি করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সাত্তার উপজেলার শীর্ষ ও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে তার বাড়িতে চোলাই মদ ও নারীর ব্যবসা করে আসছিল।

গোপনে খবর পেয়ে যৌথ বাহিনী সাত্তারের বাড়িতে অভিযান চালায়। অভিযান শুরু হয় সকাল ১১টায়। চলে দুপুর ২টা পর্যন্ত। অভিযানের সময় তল্লাশি করে মাটির নিচ থাকা ৩টি ড্রাম ও ৪০ বোতলে রাখা ৪ মণ চোলাই মদ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’