হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় আড়াইহাজার সদর বাজারের আল আমিন ফার্মেসিকে ৩০ হাজার এবং জামাল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল বিভিন্ন বাজারে মেয়াদ উত্তীর্ণ এবং লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পেয়ে দুই ফার্সেসিকে জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বাজারের বেশির ভাগ দোকানি ফার্মেসি বন্ধ করে পালিয়ে যায়।

নঈম উদ্দিন আরো জানান, এক মাসের মধ্যে ফার্মেসির কাগজপত্র ঠিক না করলে আবার অভিযান পরিচালনা করা হবে। তাদের এক মাসের সময় দেয়া হয়েছে।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’