হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ নেতা জাহিদের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ব্যাপক সামালোচনা হচ্ছে। সেই ঘটনার জেরে অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পাল্টা ডিম নিক্ষেপ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসানের বাড়ি তেলিপাড়া গ্রামে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনার জন্য দায়ী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম উঠে আসে। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাহিদ হাসানের শরীয়তপুরের বাড়ির সামনে গিয়ে শেষ হয়, যেখানে তারা বাড়ির দেয়াল ও ফটকে পাল্টা ডিম ছুড়ে প্রতিবাদ জানান।

ঝড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আশ্রয় নিলেন ওয়াশ ব্লকে

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁয়ে বিপন্ন তক্ষক উদ্ধার, ২ জনকে জরিমানা

‘জয় বাংলা, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

বিরোধী দলকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: আব্দুল মঈন খান ‎

টংগিবাড়ীতে নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুই নেতার ছাত্রদল ছাড়ার ঘোষণা

মির্জাপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত