হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক।

পুলিশ শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার সহযোগী মাসুম ও নাঈমকে আটক করা হয়।

আটকের খবর পেয়ে মনিরের সহযোগী মাদক কারবারিরা তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলি ফাইটার মনিরের পায়ে বিদ্ধ হয়। এছাড়া ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের পাল্টা প্রতিরোধে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী