হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জ- ৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। নির্বাচনি এলাকার সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন তিনি।

প্রচারণাকালে আফরোজা খানম রিতা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও এলাকার দীর্ঘদিনের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, মানিকগঞ্জ- ৩ আসনের মানুষ উন্নয়ন, সুশাসন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়েই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।

প্রচারণায় তার সঙ্গে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় ভোটারদের অনেকেই জানান, দীর্ঘদিন পর এলাকায় প্রাণবন্ত নির্বাচনি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা পরিবর্তনের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী।

ট্রাফিক চেকপোস্টে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি আসলাম

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫