হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের প্রক্রিয়া গ্রহণের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাইনস এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। প্রায় আধা ঘণ্টা এ অবরোধ ও বিক্ষোভে শিক্ষার্থীরা নানা স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

এ সময় তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের পরিকল্পনার নানা নেতিবাচক দিক উল্লেখ করে এ সিদ্ধান্ত স্থগিতের দাবি জানান শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা এবং স্থায়ীভাবে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

পরে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাসে অবরোধ থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা।

১৯ বছর পর নরসিংদীর সেই দুঃখু মিয়ার স্কুলের মিলল স্বীকৃতি

শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন, বেকারি মালিককে জরিমানা

কাজ শেষ হওয়ার সাত দিনেই ধস সাড়ে ৬ কোটি টাকার সড়কে

রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ঘুমন্ত মানুষের বাড়িঘর

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশ বক্স ও পোশাক কারখানা ভাঙচুর

গোয়ালন্দে যৌনপল্লি থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার