হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মিলগেট বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিন ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরিকৃত তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। তবে পানি সংকটে অগ্নিনির্বাপণ কাজে ব্যাঘাত ঘটছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু