হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক রুই-দুই চিতল বিক্রি হলো ৮৯ হাজার টাকায়

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে একটি ১৫ কেজি ওজনের রুই ও দুটি চিতল মাছ মোট ৮৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার ভোরে মাছগুলো উন্মুক্ত নিলামে কেনেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

১৫ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এছাড়া, ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছের দাম ছিল যথাক্রমে ২৮ হাজার ৮০০ টাকা এবং ১০ হাজার ৫০০ টাকা, যা মোট ৩৯ হাজার ৩০০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার বড় আকারের রুই মাছের চাহিদা বেশি এবং এমন বড় মাছ সাধারণত সহজে পাওয়া যায় না। তিনি সামান্য লাভে মাছগুলো বিক্রি করার কথা জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে প্রায়ই বড় মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক