টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজান ইউনিয়নের বিলকুকরী গ্রামে আব্দুল খালেক নামের এক কৃষকের বসত ঘরে বৈদুৎতিক সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময়।
কৃষক খালেকের মেয়ে পারুল আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠার পরে ঘরে আগুনে পুড়ার মত গন্ধ পাওয়া যায়। পরে উপরে ঘরের চালার দিকে তাকিয়ে দেখি পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তখন কোনো মতো ছোট বাচ্চা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে যাই। ঘরের ভিতরে থাকা মোটর সাইকেল প্রিজ, খাট, ল্যাপটবসহ সব ধরনের জিনিস আগুনে পুড়ে গেছে। পরে খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন আগুন নির্বাপণ করে। এখন আমাদের পরিবার নিঃস্ব হয়ে গেল। তাই সরকারি সহযোগিতার দাবি করছি।
ঘরের মালিক আব্দুল খালেক কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুনে আমার ঘর সহ ঘরের ভিতরে থাকা সকল জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। এখন একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। এখন সরকারি সহায়তা ছাড়া কোনোভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাই সরকারের কাছে সহযোগিতা দাবি করছি।
এ ঘটনায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী জানান, খবর পাওয়া মাত্রই আমি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাছুম শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সকল সুযোগসুবিধা রয়েছে তাদের দেওয়া হবে।
এমএইচ