হোম > সারা দেশ > ঢাকা

ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নিতে নেমে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাক সিরিয়ালে রেখে মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মাহেন্দ্র গাড়িটিকে চাপা দেয় এবং এর ফলে সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মৃতদেহ দুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং ময়নাতদন্তের পর পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মাদারীপুরের শিক্ষার্থীরা

গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

শিশু হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

রেললাইনে উঠে গেল ট্রাক, ট্রেন চলাচল ব্যাহত

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আলফাডাঙ্গায় কলেজ ছাত্র হত্যা, ১৭ জনের নামে মামলা

ইতালিতে তিন খুনের ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ