হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে টয়লেট থেকে অস্ত্র-গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে একটা কাপড়ের পোঁটলার মধ্যে স্কচটেপ দিয়ে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্য থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন কর্মকর্তা বলেন, সদরপুর থানার পুলিশের জব্দ করা এসব অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ নিয়ে দুই চাঁদাবাজকে ধরলেন সাভারের এমপি

ফতুল্লায় মৎস্যজীবী দলনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জে ডাম্পট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজবাড়ীতে যুবদলনেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে হত্যা

দুর্বৃত্তদের আগুনে ধ্বংসের মুখে ভাওয়ালের গজারি বন

কিশোরগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সম্পাদক রতন

নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

ফুলবাড়ীয়ায় ব্র্যাক কর্মসূচি পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান