হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে মিলল নিখোঁজ মা-মেয়ের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক মা ও তার শিশু সন্তানের অর্ধগলিত লাশ ফরিদপুর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে রাজবাড়ী ও ফরিদপুর—দুই জেলাতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশউল্লা পাড়ার বাসিন্দা মো. আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার শিশু কন্যা সামিয়া (২)।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকার একটি নির্জন পুকুরপাড় থেকে লাশটি দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, পুকুরপাড়ে কুকুর লাশ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ দুটির অংশবিশেষ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মাসেতু থেকে ঝাঁপ দিয়েছে অভিযুক্ত ফোরকান, ধারণা পুলিশের

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

ফতুল্লায় ক্যাবল অফিসে ডিশ ব্যবসায়ীকে হত্যা

গজারি বনের পাশ থেকে উদ্ধার অটোরিকশাচালকের লাশ

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক

টঙ্গীতে নির্মাণাধীন বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়

পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

ভাঙ্গায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২