হোম > সারা দেশ > ঢাকা

ফেনসিডিলের বিকল্প সিরাপের বড় চালানসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডাইল’ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন মনির (৪৮) ও মো. শমসের আলী (৩২)।

সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ইসদাইর নতুন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর নতুন রাস্তা এলাকায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় একটি নীল রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ল ১২-০৮৫৫) থেকে ৬৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডাইল’ উদ্ধার করা হয়। নিষিদ্ধ এ সিরাপ বহনের সাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ফায়ারডেল সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়