হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইখলাস খাঁ (৩০) গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। এতে আহত হয়েছেন আরো দুইজন।

এর আগে রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে আরোহী ইসানুর কাজী (১৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী ইখলাসকে ধাক্কা দেয়। এতে পথচারী ইখলাস খাঁ, মোটর সাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইখলাস খার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে আজ সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় ইখলাস খাঁ মারা যান। মারাত্মক আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আরোহী ইসানুর কাজীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নরসিংদীর ৫টি আসনে ৪১ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২৭ জন

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যের বার্তা দিলেন দুই প্রার্থী

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা