হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

সিলিন্ডার বিস্ফোরণ: ফাইল ফটো

নারায়ণগ আড়াইহাজারে একটি ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিথিলা টেক্সটাইল মিলের পরিচালক হিমেল খান জানান, এই কারখানার পাশে শ্রমিকরা একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। ওখানে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চার জন শ্রমিক দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা েহয়েছে। আমরা তাদের খবর রাখছি। কারো অবস্থা গুরুতর নয়।

দগ্ধরা হলেন কামরুল হাওলাদার (৩০), বার্ন ৩.৫০ শতাংশ, আতিক (২৫), বার্ন ৫ শতাংশ, সোহাগ (৩২), বার্ন ১.৫০ শতাংশ, মো. আফ্রিদী ( ২৪), বার্ন ৮ শতাংশ।

ফায়ার সার্ভিস আড়াইহাজারের ইনচার্জ রবিউল হাসান বলেন, দগ্ধদের ঢাকা মেডিকেলের বান ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা গ্রিন জোনে আছেন।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’