হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা দোয়া ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড-সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় কিশোরগঞ্জবাসী ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তখন হাদির আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক স্মরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।

এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আশিকুজ্জামান আশিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু