হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

টুঙ্গিপাড়া থানা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসান (৪০) ও ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল হক (৫৫)।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামিম হাসানকে পাটগাতী বাসস্ট্যান্ড ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল এ্যন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু