হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বের হন। এ সময় তাড়াহুড়ো করে ছয়তলা ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন।

রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কনো ঘটনা না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগীরা হাসপাতালের শয্যায় ফিরে যায়।

জানা গেছে, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুতগতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমেষেই হাসপাতালের ষষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনেরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচজন।

খবর পেয়ে হাসপাতালের আরএমও ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত ১১টার দিক রোগীরা আসনে ফিরে যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম জানান, আমি যতটুকু জানতে পেরেছি, একটি অক্সিজেনের বোতলের চাবি লিক হয়ে যাওয়ার কারণে বিকট আওয়াজ হয় এতে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগী ও স্বজনেরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। তবে, বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক