হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায়

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বোমা নিক্ষেপকারী ছাত্রলীগ ও যুবলীগের গ্রেপ্তারকৃত তিন সদস্য। ছবি: আমার দেশ

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। তাঁদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেল এবং ঘটনার ভিডিও ধারণ করা একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবণচরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

নামের মিলের কারণে ভারতে হত্যা মামলার আসামি

সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

যশোরে ১৫০ টন পাচারকৃত সরকারি গমসহ জাহাজ জব্দ, আটক ৫

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে নড়াইলে হিন্দুদের মানববন্ধন

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহাদারকে কুপিয়ে হত্যা

আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে