হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, মাগুরা

মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬)।

নিহত কনস্টেবল মাগুরা মহম্মদপুর উপজেলা বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

শনিবার দুপুরে নিহত পুলিশ সদস্য মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ওষুধ নিয়ে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে মাগুরা নবগঙ্গা ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে যান। পরে পথচারীরা পুলিশ সদস্যটিকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে বলেন, বিষয়টি মর্মান্তিক, তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫