হোম > সারা দেশ > খুলনা

শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় অর্ধদিবস হরতাল পালিত

সাতক্ষীরা-৩ আসন

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন থেকে বাদ দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতায় শুরু হয় অর্ধদিবস হরতাল ও সড়ক অবরোধ। রাস্তায় আগুন, বিক্ষোভ, স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা।

নলতা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। মুহূর্তেই থমকে যায় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের যান চলাচল। দোকানপাট বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মনোনয়ন পাওয়া সাবেক এমপি কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র-বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, জনগণের ভালোবাসা ও ত্যাগের প্রতীক ডা. শহিদুল আলমকে বাদ দিয়ে দল আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তারা আরো বলেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে সাতক্ষীরা-৩ আসনে বিএনপির ভরাডুবি অনিবার্য।

অর্ধদিবসের অবরোধে পুরো নলতা জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও ক্ষোভে ফুঁসছে বিএনপি নেতাকর্মীরা।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা