হোম > সারা দেশ > খুলনা

শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই ভাস্কর্য ভেঙ্গে অপসারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরাইয়া, সদস্য সচিব সাইদুর রহমান ও রতনা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মুজিব চত্ত্বর নামের পরিবর্তে এই স্থানটির নাম স্বাধীন চত্ত্বর হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রজনতা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর ভাস্কর্যটি এক দফা ভাঙচুর করা হয়। পরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ড এলাকায় অবস্থিত মুজিব ম্যুরালসহ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিবের ভাস্কর্য এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা বাস-স্ট্যান্ডে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবশিষ্টাংশ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো।

ক্লিনিকে অপারেশন অসম্পন্ন রেখে চলে যান চিকিৎসক

মোংলায় কোস্টগার্ডের ঘাঁটিতে পরিকল্পিত হামলার অভিযোগ

অপারেশনের মাঝপথে পালালেন চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

বান্ধবীসহ এনসিপি নেতার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তুলকালাম কাণ্ড

পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা