হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)

বাগেরহাট জেলার উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জেলার একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

সংসদে দেওয়া লিখিত প্রশ্নে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, বাগেরহাট জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে কি না।

এর জবাবে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে বাগেরহাট জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে জেলার পার্শ্ববর্তী খুলনা জেলায় তিনটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫টি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে বর্তমান পরিস্থিতিতে বাগেরহাটে নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে সংসদে বিষয়টি উত্থাপন করায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এমপি শেখ মনজুরুল হক (রাহাদ)-এর এ উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হতে পারে।

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা