হোম > সারা দেশ > খুলনা

ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষাকেন্দ্র যশোরে পুনঃস্থাপনের দাবি কর্মকর্তাদের

খুলনা ব্যুরো

যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার বিক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তারা ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষাকেন্দ্র পুনরায় যশোরে স্থাপনের দাবি জানিয়েছেন। এ দাবিতে তারা শনিবার দুপুরে খুলনার সাউথ সেন্ট্রাল রোড পাইওনিয়ার কলেজের সামনে মানববন্ধন করেন।

ব্যাংক কর্মকর্তাদের দাবি, খুলনায় পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করতে গিয়ে দূর-দূরান্ত থেকে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে। অনেক কর্মকর্তা মোটরসাইকেলে ৬০ থেকে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তারা আরও জানান, সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হলে আগের দিনই খুলনায় গিয়ে অবস্থান করতে হয়। এতে নারী কর্মকর্তারা, বিশেষ করে গর্ভবতী কর্মকর্তারা, চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া যাদের পরিবারে ছোট সন্তান রয়েছে, তাদের জন্যও বিষয়টি বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া ব্যাংক কর্মকর্তারা প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার মাঠ পর্যায়ে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু খুলনায় গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কারণে এ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বাবদ অতিরিক্ত আর্থিক চাপও বহন করতে হচ্ছে পরীক্ষার্থীদের।

যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার ব্যাংক কর্মকর্তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যশোরে পরীক্ষার কেন্দ্র পুনঃস্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- মো. আমিনুল ইসলাম রাজিব, মো. রায়হানুল ইসলাম, মো. বসির আহমেদ, মো. মেজবাহুল আলম, মো. রাইসুল ইসলাম রিপন, মো. তারিকুজ্জামান, ইন্দ্রজিত হালদার, মো. মনোয়ার হোসেন প্রমুখ।

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, জরিমানা ৫০ হাজার

বিএনএসবি হাসপাতাল থেকে ডা. বাবলুকে অপসারণ, ড্যাবের কর্মবিরতির হুঁশিয়ারি

মাটিবোঝায় ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও ‘বি কোম্পানির’ সদস্য গ্রেপ্তার

নিজের অস্ত্রের গুলিতে রেল পুলিশ সদস্যের আত্মহত্যা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

মেহেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবার মান তলানিতে

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন