হোম > সারা দেশ > খুলনা

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

খান আশিকুজ্জামান, মোংলা (বাগেরহাট)

পশুর নদীতে ভাঙনে ক্ষতিগ্রস্ত নদীপাড়। আমার দেশ

বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদের তীব্র ভাঙনে ঐতিহ্যবাহী মামার ঘাট এলাকা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে পাড় ধসে বিস্তীর্ণ অংশ নদে তলিয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ী, ইপিজেডের শ্রমিক এবং নৌপথে চলাচলকারী মাঝিমাল্লাদের মধ্যে চরম উদ্বেগ ও দুর্ভোগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মামার ঘাট এলাকায় নদতীরবর্তী বড় একটি অংশ ভেঙে গেছে। পাড়সংলগ্ন বেশ কয়েকটি দোকানপাট ঝুঁকির মুখে রয়েছে এবং কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও নদের পাড়ে কোনো বসতঘর নেই । তবে ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই স্থান হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

মোংলা বন্দর ইঞ্জিনচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘মামার ঘাট আমাদের নৌযান চলাচল ও মালামাল ওঠানামার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভাঙনের কারণে ঘাটের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নোঙর করতে সমস্যা হচ্ছে, আয়ও কমে গেছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি বলেন, ‘ভাঙনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শহররক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে আহত ৫ বিচারপ্রার্থী

যশোরে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতার মৃত্যু

অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, সহকর্মী আহত