হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরচিলমারী বিওপির টহল দল অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তসংলগ্ন আতারপাড়া মাঠে মাটির নিচে পুঁতে রাখা বস্তায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি ১২ জানুয়ারি রাত ১১টার দিকে দৌলতপুর থানায় জমা দিয়েছেন বলে দৌলতপুর থানার ইনচার্জ আরিফুর রহমান জানান।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসআই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইবি শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক