হোম > সারা দেশ > খুলনা

ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ।

বাগেরহাটের মোংলায় ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সাবেক সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বুলবুল ফকিরকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সুন্দরবন ইউনিয়ন ৩নং ওয়ার্ড বাশতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বুলবুল ফকির (২৮) সুন্দরবন ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকার মোঃ আকরাফিলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোঃ বুলবুল ফকির সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত মামলার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন আমার দেশকে বলেন, নিয়মিত মামলায় তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০