হোম > সারা দেশ > খুলনা

শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২, পোশাক কারখানা ভাংচুর

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় তারা স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস পোশাক কারখানায় হামলা ও ভাংচুর করে । হামলা ও ভাংচুরের ব্যাপারে বৃহস্পতিবার রাতেই শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া কয়েকটি দোকান ভাংচুর করে লুটপাট চালায়। এসময় তারা আশে পাশের বাড়িঘরে আগুন দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যার এক পক্ষের নেতৃত্ব দেন সাবেক জেলা বিএনপির সদস্য ও স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেসের মালিক জাহিদুল ইসলাম এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া। দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে লিটন মিয়ার সমর্থকরা স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে হামলা চালায়। পরে দু’গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন সোহান (২৭), মোহন মল্লিক (৩২), সাইফুল(৪৫), আইয়ুব (৫০), শাখাওয়াত (৪৮), শহিদুল (৪০), মানিক (২০), হামীম (২২), শাওন (২৫), ফজলু (৪০), রোকেয়া বেগম (৩৫) সহ দু’পক্ষের ১২ জন আহত হয়।

পোশাক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গার্মেন্টস শিল্প সম্পূর্ণ হুমকির মুখে পড়েছে। গ্রামে কোন মারামারির ঘটনা ঘটলেই গার্মেন্টসে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এর আগেও বেশ কয়েকবার গার্মেন্টসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঈদের ছুটি চলছিল। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

‘গভমেন্ট আমাদের, আগের জেলা প্রশাসককে আমরা বদলি করে দিয়েছি’

জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

যশোরে যাত্রীবাহী বাসে আগুন

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ইবিতে গুচ্ছ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

খুলনায় ছিনতাইকারীর গুলিতে ছিনতাইকারী নিহত, ব্যবসায়ী আহত

ঝিনাইদহে জামায়াত নেতাকর্মী‌দের বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

চিকিৎসার জন্য মেয়ের বাসায় যাওয়া হলো না মর্জিনার

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গায় জামায়াত নেতাকে বিএনপি নেতার হুমকি