হোম > সারা দেশ > খুলনা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনা সদস্যসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে স্থাপিত সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন (বগুড়া) ও সেনা ক্যাম্পের ধোপা মো. হাসিব (বরিশাল)।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে কাপড় শুকাতে গিয়ে প্রথমে অসাবধানবশত ধোপা হাসিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সেনা ক্যাম্প ও তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুৎ তারে স্পর্শ লাগায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। তবে সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে বলা হয়, আইএসপিআর এর মাধ্যমে এসংক্রান্ত বিষয়ে প্রেসরিলিজ দেয়া হবে।

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত