হোম > সারা দেশ > খুলনা

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা (যশোর)

ঝিকরগাছার শিওড়দাহ গ্রামে হাতপাখা তৈরি করছেন এক নারী। ছবি: আমার দেশ

যশোরের ঝিকরগাছা উপজেলার শিওড়দাহ গ্রামের মধ্যপাড়ার জিন্নাহ, ফারুক, রুস্তম ও আঁখি খাতুনের পরিবারের সদস্যরা গরিবের হাতপাখা তৈরি করে এলাকার চাহিদা মিটিয়ে থাকেন। ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওড়দাহ মধ্যপাড়া গ্রামের পাঁচটি পরিবার পৈতৃক সূত্রে হাতপাখা তৈরি করে থাকেন। এজন্য গ্রামের ছোট্ট এই পাড়াটিকে ‘হাতপাখার গ্রাম’ হিসেবে সবাই চেনেন। এখান থেকেই তালপাতার তৈরি হাতপাখা যশোর ও সাতক্ষীরা অঞ্চলে সরবরাহ হয়ে থাকে।

সরেজমিন ওই গ্রামে গিয়ে জানা গেল, ফরিদপুর জেলা থেকে তালের পাতা কিনে আনেন তারা। সেই তালপাতা পাঁচজনের হাতের ছোঁয়ায় তৈরি হয় হাতপাখা। প্রতিটি তালের হাতপাখা ২৫ থেকে ৩০ টাকা দরে পাইকারিতে বিক্রি করা হয়, যা খুচরা বাজারে মানুষ ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত দরে কিনে থাকেন।

নিজের বাড়ির উঠানে তালপাখা তৈরির কাজে ব্যস্ত আঁখি আক্তার জানান, স্বামী রুস্তম আলী বিভিন্ন স্থান থেকে ১০-১২ টাকা দরে প্রতিটি তালপাতা কিনে আনেন।

রুস্তম আলীর জানান, প্রতি ১০০ পাখা তৈরিতে সুতা ২০০ টাকা, ১০ কেজি তার ১ হাজার ৭০০ টাকা, সেলাইয়ে ১৫০ টাকা, তালপাতা কেটে নিয়ে আনা শ্রমিকপ্রতি ৫০০ টাকা এবং রঙের খরচ ৫০ টাকা হয়। বর্তমানে কারিগরপ্রতি ১০০ হাতপাখা তিনি ২ হাজার ৫০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি করছেন। নিজেদের পারিশ্রমিক বাদ দিয়ে প্রতি হাতপাখায় লাভ হয় আট থেকে ১০ টাকা। খুচরা বাজারে প্রতিটি পাখা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। কথা হয় অপর হাতপাখা কারিগর ফারুক হোসেনের সঙ্গে। তিনি জানান, কাঁচা পাতা শুকিয়ে পানিতে ভিজিয়ে রাখেন। নির্দিষ্ট সময়ের পর ওই পাতাগুলো উঠিয়ে চাপাতি দিয়ে পাখার আকৃতি তৈরি করেন।

আরো জানান, পৌষ (জানুয়ারি) মাস থেকে পাতা সংগ্রহের কাজ শুরু হয়। হাতপাখা তৈরির কাজ শুরু হয় মাঘ (ফেব্রুয়ারি) থেকে ফাল্গুন (মার্চ) মাস পর্যন্ত। ভাদ্র (সেপ্টেম্বর) মাসে এ কাজ শেষ হয়। ৯ মাস ধরে পাখা তৈরির কাজ চলে। হাতপাখার কারিগর ফারুক হোসেন (৪৪) জানান, এ মৌসুমে লোডশেডিং খুব কম হচ্ছে বলে হাতপাখার চাহিদা কমে গেছে।

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা

মোংলায় কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা, গ্রেপ্তার ৬

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

সীমান্তে বিজিবি সদস্যের নামাজের ভিডিও ভাইরাল

কেডিএ চেয়ারম্যান হলেন মহানগর বিএনপি সভাপতি মনা

‘গ্রেনেড বাবুর’ বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ভাই আটক

শ্যামনগরে স্টার্টআপ বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী